২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র: যে গ্রুপে পড়লো ব্রাজিল-আর্জেন্টিনা
২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। তার ১৮৮ দিন আগে অর্থাৎ, শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হলো বিশ্বকাপের ড্র। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। দেখে নিন কে কোন গ্রুপে খেলবে।
গ্রুপ
এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ
বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ
সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ
ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ
ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ
এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ
জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ
এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ
আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ
জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ
কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ
এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
প্লে-অফে লড়াই করবে যারা
ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা,
নর্দার্ন আয়ারল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’: ইউক্রেন,
পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন
ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া
ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক, চেক
রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া
ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া
ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম

কোন মন্তব্য নেই